১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

ফেনীতে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা

আপডেট: মার্চ ২৮, ২০১৯

  • Facebook Share
ফেনীতে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা

ইমাম হোসেন শাকিল (জেলা প্রতিনিধি ,ফেনী):

 ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ বুধবার নির্বাচনী পরিবেশ ও আইনশৃংখলা সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামানের সভাপতিত্বে এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ভূইয়া সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সোহেল পারভেজ, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: খালেদ হোসেন, ফুলগাজী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আবদুল আলিম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারি, দাগনভূঞা থানার ওসি মো: ছালেহ আহাম্মদ পাঠান, ফুলগাজী থানার ওসি মো: কুতুব উদ্দীন, উপজেলা পরিষদ নির্বাচনে ফেনী সদরের নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধি আইনুল কবির শামীম, আনারস প্রতীকের প্রার্থীর প্রতিনিধি এডভোকেট কাজী মোজাহেরুল ইসলাম জাহিদ, সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ দ্বীন মোহাম্মদ এর প্রতিনিধি সৈয়দ মনির আহম্মদ, ছাগলনাইয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আরমিনা ফেরদৌস, দাগনভূঞা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা নিগার সুলতানা, সোনাগাজী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোর্শেদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন ।