২৭, অক্টোবর, ২০২০, মঙ্গলবার | | ১০ রবিউল আউয়াল ১৪৪২

ঘুঘুডাংগায় ইসলামী জালসা অনুষ্ঠিত

আপডেট: এপ্রিল ৮, ২০১৯

  • Facebook Share
ঘুঘুডাংগায় ইসলামী জালসা অনুষ্ঠিত

মেহেদী হাসান শিয়াম :চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় দূর্লভপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড ঘুঘুডাংগা পশ্চিম পাড়া বড় মসজিদের উন্নতি প্রকল্পে,মাওলানা আঃ বাসির এর সভাপতিত্বে এক দিন ব্যাপি এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়,জালসায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মো গোলাম কিবরিয়া
জালসার প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব কারী মোঃ মাহবুবুর রহমান,ইমাম টাউন জামে মসজিদ,চাঁপাইনবাবগঞ্জ।
জালসার প্রধান অতিথি গোলাম কিবরিয়া বলেন, বর্তমান সরকার ইসলাম ইসলাম বান্ধব সরকার । এ সরকারের আমলে সারা দেশে ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে মডেল মসজিদ নির্মাণ হতে যাচ্ছে। আর জাসলা বা তাফসির মাহফিলে বাইরে থেকে আলেম ওলামা না এনে জেলার অভ্যন্তরে মাওলানাদের দিয়ে মাহফিল করালে স্থানীয় আলেম সমাজের মান বাড়বে।আর তিনি মসজিদে কিছু আর্থিক সহয়তা দিয়ে এলাকা বাসির পাশে থাকার আশ্বাস দেন। বক্তব্য শেষে সবার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।