আপডেট: এপ্রিল ২২, ২০১৯

আপডেট:

এ বি এম কাইয়ুম, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সুমন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া (ভাঙ্গামনি) গ্রামের সফিকুল ইসলামের ছেলে। এসময় একই গ্রামের এনাতুরের ছেলে মাসুদ রানা (২০) নামে এক যুবককে আটক করে বিএসএফ।
জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে ১০/১২ জন বাংলাদেশি দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহলরত দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে সুমন নিহত হন। তার মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে। এসময় বিএসএফ এর হাতে আটক হয় মাসুদ রানা নামে আরো এক যুবক।
বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।