আপডেট: জানুয়ারি ২৪, ২০২০

আপডেট:

বিশেষ প্রতিনিধি,মৌলভীবাজার/ মৌলভীবাজারের জুড়ী থেকে ৫ টি ডাকাতি মামলার আসামি আজকির (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জুড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজকির কুলাউড়া উপজেলার বাগাজোড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে আজকির কমলগঞ্জ উপজেলা শিংড়াওলি ঈদগাহটিলা এলাকায় বসবাস করতেন।
তার নামে কমলগঞ্জ থানাসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে।
জুড়ী থানার ওসি (তদন্ত) বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এস আই জাহাঙ্গীরসহ জুড়ী থানার পুলিশ ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করি।