আপডেট: এপ্রিল ৩০, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের জন্য ‘সততা ষ্টোর’ উদ্বোধন করা হয়েছে। সততা ষ্টোরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও টিফিন খাবার সামগ্রী রাখা হয়েছে। সততা ষ্টোরে কোন বিক্রেতা নেই। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ি পণ্যক্রয় করে নির্ধারিত বক্সে টাকা রেখে যাবেন। মঙ্গলবার ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে ‘সততা ষ্টোর’ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.আমজাদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার, প্রধান শিক এ.কে.এম রুহুল আমীন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, দুদকের সহ-সভাপতি পারভীন আখতার রেবা। পরিচালনায় ছিলেন দুদকের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো.নুরুল ইসলাম খান।