১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৯

  • Facebook Share
বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃ জাহাঙ্গীর আলম বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি: 

বালিয়াডাঙ্গীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে সমির উদ্দিন স্মৃতি কলেজ মাঠে  খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল।  

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সামশুল হক, সমির উদ্দিন স্মৃতি কলেজের অধ্যক্ষ বেলাল রব্বানী ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদ হাসান প্রমুখ।

এ সময় উপজেলার আটটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ উদ্বোধনী খেলায় বড় পলাশবাড়ী ইউনিয়নের সামশুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করেছে ভানোর ইউনিয়নের নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা শিক্ষা অফিস থেকে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলটি জেলা পর্যায়ে খেলার সুযোগ পাবে।