২২, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ৫ রবিউল আউয়াল ১৪৪২

নেত্রকোনার মদনে বজ্রপাতে নিহত ১

আপডেট: মে ৪, ২০১৯

  • Facebook Share
নেত্রকোনার মদনে বজ্রপাতে নিহত ১

আব্দুল নূর,নেত্রকোনা:  নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত রুমালীর পুত্র বারেক (৩৫)শুক্রবার দুপুরের দিকে বাড়ীর সামনের হাওরে ধান কাটার সময় ঘুর্ণিঝড় ফণী’র প্রভাবে বৃষ্টিপাত
শুরু হলে হঠাৎ বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ রমিজুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়াট নিশ্চিত করেন।

জেলা প্রশাসক মঈনউল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সরকারী বিধি অনুযায়ী নিহতের পরিবারকে সরকারী অনুদান প্রদান করা হবে।