আপডেট: নভেম্বর ১৪, ২০১৮

আপডেট:

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একমাত্র পুত্র শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, দেশে যত উন্নয়ন হয়েছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তাই শুধু একটা আসন নয়, গোটা বাংলাদেশের নির্বাচনে প্রার্থী না দেখে শেখ হাসিনার নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে বাগেরহাট ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত যুব সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুব লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলা যুব লীগের আহবায়ক লিটন সরকার, পৌর আহবায়ক হুমায়ুন কবির পলি, মীর জায়েসী আশরাফি জেমস।
জেলা যুব লীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারাজুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশিরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, শেখ সারহান নাসের তন্ময়কে বাগেরহাট-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চাই। আগামীতে বাগেরহাটের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসম্পূর্ন কাজ সম্পূর্ন করতে তন্ময়কে সংসদ সদস্য করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।