২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

লালমনিরহাটে মোবাইল কেড়ে নিল যুবকের প্রান

আপডেট: মে ৯, ২০১৯

  • Facebook Share
লালমনিরহাটে মোবাইল কেড়ে নিল যুবকের প্রান



আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ রেল লাইনে বসে মোবাইল দেখতে গিয়ে লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় মাজেদুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর পৌরসভার তালুক খুটামারা বানভাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মাজেদুল ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, তালুক খুটামারা বানভাসা এলাকার বাড়ির পাশেই রেললাইন। রেললাইনে বসে মোবাইলে দেখছিলেন মাজেদুল ইসলাম। এসময় পাটগ্রাম থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি আন্তঃনগর ট্রেন এসে মাজেদুলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর মোখলেছুর রহমান মুকুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।