২৫, জুলাই, ২০২০, শনিবার | | ৪ জ্বিলহজ্জ ১৪৪১

বাঘারপাড়ায় যৌতুক মামলায় দেড় বছর জেল হল

আপডেট: মে ২২, ২০১৯

  • Facebook Share
বাঘারপাড়ায় যৌতুক মামলায় দেড় বছর জেল হল

বাঘারপাড়া প্রতিনিধি (নাজিম উদ্দিন):
যশোর যৌতুক মামলায় শহিদুল্লহ নামে এক আসামিকে দেড় বছর এর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু,মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদলত। দন্ড প্রাপ্ত শহিদুল্লা বাঘারপাড়ার মহিরন গ্রামের মতালেব মোল্লার ছেলে। ২০১০ সালের ৯ এপ্রিল আসামি শহিদুল্লাহ যশোর সদর উপজেলায় বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুস সালাম এর মেয়ে রাবেয়া খাতুন কে বিয়ে করেন।দাম্পত্য জীবনে আয়শা খাতুন নামে একটা কন্য সন্তান জন্মের পর শহিদুল্লাহ বিভিন্ন সময় এ দু-লাখ টাকা যৌকুত দবি তে রাবেয়াকে আত্যাচার করে। এর পর রাবেয়ার ভাই জাহাঙ্গীর আলম নগদ ৩০ হাজার টাকা ৫০ হাজার টাকার আসবাবপত্র শহিদুল্লাহ কে দেন। এর পর কিছু দিন পর আবার বিদেশ যাওয়ার জন্য আবার দু-লাখ টাকা যৌতুক এর দাবিতে আবার ও মারপিট করে আহত করে। পরে রাবেয়া কে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।পরে বিষয় টি স্থানীয় ভাবে মিমাংসা না হওয়ায় রাবেয়া বাদি হয়ে যশোর আদলত এ মামলা করেন।