২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

দুমকিতে মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট: জুন ২৬, ২০১৯

  • Facebook Share
দুমকিতে মাঠ দিবস অনুষ্ঠিত

সোহাগ হোসেন দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়ায় রবি মৌসুমে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় পাঙ্গাশিয়া ইউনিয়নের শাহজাহান মুন্সির বাড়ির উঠানে বাস্তবায়িত প্রদর্শেনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন উপলক্ষ‌্যে এসএমই কৃষক সমাবেশের আয়োজন করেন । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন। এসময় প্রধান অতিথি কিভাবে ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ কি ভাবে করে লাভবান হওয়া যায় সে বিষয়ে নানা ধরনের পরামশর্শ দেন।