২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা

আপডেট: জুলাই ২০, ২০১৯

  • Facebook Share
বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা

মোঃ জাহাঙ্গীর আলম (বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও)প্রতিনিধি 
শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাব কার্যালয়ে আহবায়ক মকবুল হোসেন এর নিজ স্বাক্ষরিত এ তফশীল ঘোষণা করেন।
তফশিলে বলা হয় আগামী ২৩ জুলাই এর মধ্যে সদস্য সংগ্রহ ও ভোটার তালিকা প্রনয়ন। ২৭ জুলাই এর মধ্যে মনোনয়ন ফরম ক্রয় ও দাখিল, মনোনয়ন পত্র বাছাই ও প্রত্যাহারের শেষ তারিখ ২৮ জুলাই এবং ভোট গ্রহণ হবে ৩০ জুলাই সকাল ৯.০০ টা থেকে ১২.০০ টা পর্যন্ত । 
তফশিল ঘোষনার সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এন এম নুরুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য জুলফিকার আলী, আল মামুন জীবন, জাহাঙ্গীর আলম, রশিদুল ইসলাম, রেজাউল হক, আলহাজ্ব আব্দুল বারেক, ইলিয়াস আলী, মকবুল হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। 
এসময় আহ্বায়ক মকবুল হোসেন বলেন,আমরা বিগত ২ বছর আগেও নির্বাচনের মাধ্যমে কমিটি করেছিলাম এবং গঠনতন্ত্র অনুসারে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবারো নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের হাতে প্রেসক্লাবের দায়িত্ব ২ বছরের জন্য তুলে দিব ৷