আপডেট: নভেম্বর ২৭, ২০১৮

আপডেট:

আপন আর্য্য, (শামসুল হক কলেজ) কালিহাতী, টাঙ্গাইল: টাঙ্গাইল-৪, কালিহাতী নির্বাচনী
এলাকার নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব
হাসান ইমাম খান সোহেল হাজারীকে
বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার
মাধ্যমে বরণ করে নিল কালিহাতীর জনতা।
২৬ নভেম্বর (সোমবার) বিকেলে উপজেলার
এলেঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে মোটর
সাইকেল শোডাউনটি শুরু করে কালিহাতী
কলেজে এসে শেষ হয়। মোটর সাইকেল
শোডাউনের শুরুতে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে
সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে
আলোচনা সভায় টাঙ্গাইল-৪ কালিহাতী
নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব হাসান
ইমাম খান সোহেল হাজারী বক্তব্য রাখেন।
অন্যান্যেদের মধ্যে আরো বক্তব্য রাখেন
দশকিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল মালেক
ভূইয়া, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত
আলী তালুকদার, পারখী ইউনিয়নের
চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার,
উপজেলা যুবলীগের সভাপতি নূরুন্নবী
সরকার। উল্লেখ্য, আলহাজ্ব হাছান ইমাম
খান সোহেল হাজারী নৌকা মার্কার
মনোনয়ন পাওয়ার পর এই প্রথম কালিহাতী
আগমনের কারণে দলীয় নেতা-কর্মী ও
সমর্থকরা বিপুল সংখ্যক মোটর সাইকেল
শোভাযাত্রাসহকারে তাঁকে অভ্যর্থনা
জানান।