২৫, অক্টোবর, ২০২০, রোববার | | ৮ রবিউল আউয়াল ১৪৪২

নীলফামারী জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ৩, ২০১৯

  • Facebook Share
নীলফামারী জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

আগামি ৫ ডিসেম্বর নীলফামারী জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে মিছিল, আলোচনা সভা ও মঞ্চ পরিদর্শন করেছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ । সোমবার (২ ডিসেম্বর) সন্ধায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল নিয়ে চৌরঙ্গী মোড়ে আলোচনা সভা করে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ৯০ দশকের জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মুজিবুদৌলা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ সরকার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জুবাইর হোসেন প্রামানিক জীম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিয়ন চৌধুরী সহ জেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।