মোঃ আহসান হাবিব (বাপ্পি) জয়পুরহাট (প্রতিনিধি): জয়পুরহাটের পাঁচবিবিতে যুব সমাজকে মাদকের রাহুগ্রাস থেকে রক্ষা করতে জেলার পাঁচবিবিতে ”উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কাপ টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টে”র শুভ উদ্বোধন করেন।
শনিবার সকাল ১১টায় দানেজপুর জনকল্যান ক্রিকেট ক্লাবের আয়োজনে পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন এ টুর্ণামেন্টের সভাপতি ও ভাইস-চেয়ারম্যান জিয়াউল ফেরদ্দৌস রাইট, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, দানেজপুর জনকল্যান ক্রিকেট ক্লাবের অন্যতম সদস্য এনাম হোসেন পলাশসহ উভয় দলের খেলোয়ার ও দর্শকবৃন্দ।
এ টুর্ণামেন্টে ১৬ টি ক্রিকেট দলকে আমন্ত্রন জানানো হয়।