২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

হরিণাকুণ্ডুতে পুলিশ সুপার জাহিদের মতবিনিময়

আপডেট: জানুয়ারি ৪, ২০১৯

  • Facebook Share
হরিণাকুণ্ডুতে পুলিশ সুপার জাহিদের মতবিনিময়

হরিণাকুণ্ডু, ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় প্রথম পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় হরিণাকুণ্ডুর সন্তান হিসাবে প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় ও গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার। পুলিশ সুপার মনিরুজ্জামান জাহিদ পৌরসভাধীন বৈঠাপাড়া বলরামপুর গ্রামের কাজী বজলুর রহমানের পুত্র। তিনি ২৫তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে চাকুরীতে যোগদান করেন। যোগদানের পর হতেই সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মধ্যে দিয়ে তিনি তার জীবন অতিবাহিত করছেন। তারই ধারাবাহিকতায় প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু দৃষ্টিতে গত ০৭ নভেম্বর ২০১৮ ইং সালে পুলিশ সুপার হিসাবে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্বরত আছেন। গেট টুগেদার অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউ,পি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ বৃন্দ ও প্রভাষকগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হরিণাকু-ু প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে তিনি অতিথি-র উদ্দেশ্যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রত্যয়কে বাস্তবায়নের কাজ করা সহ সুখী সমৃদ্ধ সোনার বাংলা বির্নিমানে তার নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।