২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

মৌলভীবাজারে বিএনপির ৬ নেতা কারাগারে

আপডেট: জুলাই ২৪, ২০১৯

  • Facebook Share
মৌলভীবাজারে বিএনপির ৬ নেতা কারাগারে

মোঃ জাকির হোসেনঃ   বিশেষ প্রতিনিধিঃমৌলভীবাজার। মৌলভীবাজার পুলিশ এসল্ট মামলায় বিএনপিসহ অঙ্গসংগঠনের ৬ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (২৪ জুলাই) দুপুরে মামলায় হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১ নম্বর আমলী আদালতের বিচারক এ নির্দেশ দেন।তারা হলেন ১নং খলিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হুসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল আহাদ ও আবু বক্কর তালুকদার,জিয়া জিয়ামঞ্চর জেলা আহবায়ক মুনাহিম কবির, জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্র নেতা শেখ সাহেদ আহমদ, সদর উপজেলা জিয়া মঞ্চ এর যুগ্ন আহবায়ক এমদাদ হুসেন ।জানাযায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া  ২০১৮ সালের  ৫ই ফেব্রুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা হয়ে সিলেট যাবার পথে পুলিশ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে  ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।ঘটনা স্তলে কয়েকজন পুলিশ সদস্য আহত হলে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।