১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

টানা বৃষ্টিতে রাস্তার বেহালদশায় চলাচলে দূর্ভোগ।

আপডেট: জুলাই ২৫, ২০১৯

  • Facebook Share
টানা বৃষ্টিতে রাস্তার বেহালদশায় চলাচলে দূর্ভোগ।

আদিতমারী(লালমনিরহাট)প্রতিনিধি।
কয়েকদিনের টানা বৃষ্টিতে, দুলালী বাগদীরবাজার এবং বারঘড়িসহ আরও বেশ কয়েকটি রাস্তায় একেবারেই কাদা
সৃষ্টি হয়েছে। রাস্তাগুলো সংস্কার বা মেরামত না করার কারণে কয়েকদিনের
ভারী বর্ষনে এখন রাস্তাগুলো দিয়ে পথচারীসহ যানবাহন চলাচলের অনুপযোগী হয়েছে।বিভিন্ন স্থানে রাস্তার
মাঝে আবার ছোট-বড় অনেক গর্তও রয়েছে।কোনো কোনো রাস্তার দুই পাশ ভেঙ্গে যাওয়ার কারণে বড় যানবাহন গুলো
চলাচল বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত রাস্তা
গুলোর মধ্যে বিশেষ করে জনগুরুত্বপূর্ন
দুলালী বারঘড়ি বালাটারী চকচকা বাগদীর বাজার এবং এদিকে ঘেঘারপুল
সংলগ্ন এলাকা।প্রত্যন্ত এলাকার রাস্তাগুলোর মধ্যে দুলালী মাঠের পাড়
থেকে বাগদীরবাজারের রাস্তা, দুলালী বাজার থেকে চওড়াবাড়ীর রাস্তা এবং
সিমান্তের প্রধান রাস্তাটি।কমলাবাড়ী ইউনিয়নের কদমতলা রাস্তাসহ আরও বেশ কয়েকটি গ্রামে রাস্তায় এখন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় গ্রামবাসী জানায় দীর্ঘদিন ধরে রাস্তাগুলো বেহালদশায় পরিণত হয়ে আছে এবং রাস্তাগুলো কোন ধরনের মেরামত বা সংস্কার এপর্যন্ত করা হয়নি।