আপডেট: জানুয়ারি ৭, ২০২০

আপডেট:

গত বছরের ন্যায় এ বছরও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা। যার আয়োজন করছে নোবিপ্রবিতে অতি অল্প সময়ে সফলতার সাক্ষ্য রাখা ইন্সটিটিউট অব ইনফরমেশন সাইন্সেস।
তবে এ বছর আয়োজনে রয়েছে ভিন্নতা। প্রথম এবং ফাইনাল রাউন্ড এই দুটি ভাগে ভাগ করা হয়েছে এই প্রতিযোগিতা। যেখানে ৪০টি টিম অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে এর প্রথম রাউন্ড।
যেখানে শিক্ষার্থীরা তাদের ব্যাবসায়িক ধারণা উপস্থাপনের মধ্য দিয়ে পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। এ পর্বে তাদের ব্যবসায়িক আইডিয়া মুল্যয়নের জন্য থাকছেন বিশিষ্ট প্যানেল। যেখানে উপস্থিত আছেন, ড.মোহাম্মদ মফিজুল ইসলাম, ড.নাজিয়া নুর, ড. দেবাশীষ সাহা, ড. এস এম মোহাম্মদ মাহবুবুর রহমান , এস এম ওয়াহিদ মুরাদ এবং আরিফুর রহমান।
সিলেকশন পর্ব শেষে আগামী ৯ জানুয়ারি ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ ফাউন্ডেশন হলো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। জাতিসংঘ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার সংগঠন গ্লোবাল ইনিশিয়েটিভের অধীন একটি উদ্যোক্তা তৈরির কারখানা। যাকে শিক্ষার্থীদের নোবেল প্রাইজ বলা হয়ে থাকে। প্রতিযোগিতাটিতে বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড, ক্যামব্রিজ, সাউথ ক্যালিফোর্নিয়াসহ নানা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে থাকে। যার মাধ্যমে জাতিসংঘের চিহ্নিত সমস্যা সমাধান এবং তা বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়িক পরিকল্পনার জন্য ১ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করা হয়।