২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

লালমোহনে বসত ঘর থেকে যুবকের মৃত লাশ উদ্ধার

আপডেট: আগস্ট ১, ২০১৯

  • Facebook Share
লালমোহনে বসত ঘর থেকে যুবকের মৃত লাশ উদ্ধার

লালমোহন উপজেলা প্রতিনিধি  মোঃরিপন :
ভোলার লালমোহনে মনির হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে লালমোহন  উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী গ্রাম থেকে এই লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে। মনির স্থানীয় চরলক্ষী গ্রামের বাসিন্দা মিজান হাওলাদারের ছেলে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, রাত ২টার দিকে খবর পেয়ে তাদের ঘর থেকে মনিরের লাশ উদ্ধার করা হয়েছে।

পরিবারের লোকেরা বলেছে, সে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মনিরের পিতা মিজান হাওলাদার জানান, সে মাদকসেবী ছিল।

গত ৬ মাস আগে সে বরিশালের ‘ক্রিয়া মাদক নিরাময় কেন্দ্রে’র সেভ জোনে চিকিৎসাধীন থাকার পর গ্রামের বাড়িতে নিয়ে তাকে বিয়ে করিয়ে করায়।  মাদকের নেশা উঠলে সে ঘরের সবাইকে মারধর করতো। বৃহস্পতিবার রাতে ঘরের সবাই তার নানা বাড়িতে বেড়াতে গেলে খালি ঘরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।