১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আপডেট: আগস্ট ১৫, ২০১৯

  • Facebook Share
নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মো: নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসনের উদ্দ্যোগে দিন ব্যাপি নানা
কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহঃস্পতিবার ১৫ই আগষ্ট জেলা প্রশাসনের
উদ্দ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারী বঙ্গবন্ধু চত্বরে স্বাধীনতার
মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরোলে
পুস্পবস্তক অর্পন শেষে কালো ব্যাজ ধারন ও শোক র‌্যালির মাধ্যমে দিন
ব্যাপি কর্মসূচির শুরু হয়। এছাড়া স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরোলে পুস্পবস্তক অর্পন করে জেলা
পুলিশ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন । বঙ্গবন্ধুৃ
ম্যুরোলে পুস্পবস্তক অর্পন করে জেলা প্রশাসক হাফিজুর রহমান চেীধুরী,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজহারুল ইসলাম, পুলিশ সুপার আশরাফ হোসেন
পিপিএম, সদর উপজেলা নির্বাহি অফিসার এলিনা আক্তার, জেলা আওয়ামী লীগের
সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.
মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মন্জু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পুস্পবস্তক অর্পন শেষে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ ও জেলা
আওয়ামী লীগের বিশাল শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।