১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

ভোলা পুলিশ সুপার ফেসবুক আইডি হ্যাক হয়েছে

আপডেট: অক্টোবর ২২, ২০১৯

  • Facebook Share
ভোলা পুলিশ সুপার ফেসবুক আইডি হ্যাক হয়েছে

ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মো. কায়সারের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি হ্যাক হয়েছে । মঙ্গলবার (২২ অক্টোবর)সকালে পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।যার নম্বর ৯৯৩, তারিখ ২২/১০/১৯।বিষয়টি নিশ্চিত করে ভোলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, অসৎ উদ্দেশ্যে এসপি সরকার মো. কায়সার মহোদয়ের ব্যক্তিগত ফেসবুক ‘সরকার কায়সার’ নামে আইডিটি হ্যাক করেছে হ্যাকাররা। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।সবাইকে সতর্ক থাকতে আহবান জানিয়েছেন তিনি।