আপডেট: আগস্ট ১৬, ২০১৯

আপডেট:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক স্বামী পরিত্যাক্তা মহিলা আত্মহত্যা করেছে। আত্মহত্যা কারী ওই মহিলা নাচোল সদর ইউনিয়নের আমজোয়ান গ্রামের আবুল হোসেনের মেয়ে রাহেলা খাতুন(২২)।
নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে রাহেলা পেটের পিড়া সইতে না পেরে তার বাড়ির প্রাচীরে সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল করেন। এ-ব্যাপারে নাচোল থানায় একটি ইউডি মামলা হবে বলে ওসি (তদন্ত)মিন্টু রহমান জানান।