১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

আপডেট: সেপ্টেম্বর ২, ২০১৯

  • Facebook Share
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর-শহরের মুক্তিযোদ্ধা ম্যাসে গলায় ফাঁসদিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে । 
সোমবার ২ সেপ্টেম্বর সকালে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। 
পারিবারিক সূত্রে জানা যায়, সীমা ভৌমিক রাণীশংকৈল ডিগ্রী কলেজের ডিগ্রী বিএসসি ২য় বর্ষের ছাত্রী এবং রাণীশংকৈল পৌর কার্যালয় সংলগ্ন সিমলা ইলেকট্রনিক্স এ সেলস্ ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারের দামোল মালি পাড়া গ্রামের নিখিল ভৌমিকের কলেজ পড়ুয়া মেয়ে সীমা ভৌমিক(১৯)ম্যাসের নিজ সোয়ার ঘরে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে যা তদন্তধীন ।