১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

কুষ্টিয়া দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

আপডেট: সেপ্টেম্বর ৮, ২০১৯

  • Facebook Share
কুষ্টিয়া দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত


এ,জে সুজন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামে গতকাল পূর্ব শত্রুতার জের ধরে গোলাম মোস্তফার ছেলে রাশিদুল (৩৫) খুঁন হয়েছে। নিহতের চাচাতো ভাই মাহাবুল ইসলাম জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে রাশেদুল ইসলাম ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে গাছের দিয়াড় ঈদগাহ মাঠের কাছে প্রতিপক্ষ তাহের ও ছোটনসহ ১০-১২ জন রাশেদুল বাহাদুরকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এতে আহত রাশিদুল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মৃত্যুবরণ করে। আহত বাহাদুর দৌলতপুর হাসপাতালে চিকিৎসারত। স্থানীয়রা জানায়, ঈদ-উল আযহার চাঁদ রাতে একই গ্রামের খোকন ও টোকনের সাথে রাশিদুল ও বাহাদুরের মারামারি হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় রাশিদুল, বাহাদুরসহ আরও কয়েকজনকে আসামী করে সৈফুল বাদী হয়ে একটি এজাহার দাখিল করে। এজাহারটি এসআই প্রকাশের কাছে তদস্তাধীন রয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় উভয় পরিবারের মাঝে উত্তেজনা বিরাজ করে আসছে। হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত চলছে। এলাকাবাসী জানায়, আহত খোকনের দায়েরকৃত মামলাটি যথাসময়ে গ্রহন করে আসামীদের গ্রেফতার করলে আজ হয়তো এই হত্যাকান্ড ঘটতো না।
নিহতের পরিবার জানায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত রাশিদুল হামলার সাথে জড়িতদের নাম বলে যায়।