আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯

আপডেট:

রানীশংকৈল, ঠাকুরগাঁ প্রতিনিধি : নাজমুল হোসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে রাণীশংকৈল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে। আজ ১৬ সেপ্টেম্বর সোমবার। উক্ত খেলায় ফাইনাল খেলা শেষে রানীশংকৈলের নিবাহী অফিসার মোসুমী আফরিদার সভাপতিত্বে, প্রধান অথিতির হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। এসময় উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা,রানিশংকৈল থানার তদন্ত ওসি খায়রুল আলম ডন,রানীশংকৈল কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমদ সরকার, হোসেনগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম প্রমুখ । ফাইনাল খেলায় ৩ নং হোসেনগাও ইউনিয়ন ও রানীশংকৈল পোরসভা প্রতিদন্দিতা করেন খেলায় হোসেনগাও চাম্পিয়নের গোরব অজ্জন এবং গতবারের চাম্পিয়ন পোরসভা এবার রানাসআপ হয়।ম্যানঅফদাম্যাচ হয় প্রদিপ মরমু, সেরা গোলদাতা ফিলিমন। খেলার ধারাভাষ্য বর্ণনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম,,প্রসান্ত কুমার বসাক ও তারেক আজিজ। খেলা পরিচালনা করেন বাফুফের প্রশিক্ষণ প্রাপ্ত লেফরী সুগামরমু, মানিক,জয়নুল, ও বিপলু।খেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।