আপডেট: অক্টোবর ৯, ২০১৯

আপডেট:

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ করে দলীয় অভন্তরীন কন্দলে বুধবার বিকাল ৫টায় দলীয় অফিসের সামনে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঘটনা স্থলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে আইন-শৃঙ্খলা সাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দলীয় অফিসের সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক (সাবেক ইউপি সদস্য), জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ রয়েল ও মহিরুল ইসলামসহ ৮ জন আহত হয়েছে।
সংঘর্ষের সময় ৪টি মটরসাইকেলে ভাংচুর ও অগ্নি-সংযোগ করা হয়। অগ্নি-সংযোগের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে আসে।
উপজেলা পরিষদ চেয়্যারমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক জিয়াউল হাসান মুকুল বলেন, আজ বুধবার বিকালে আওয়ামী লীগের উপজেলা কমিটির বর্ধিত সভা চলছিলো। এমন সময় নৌকার বিপক্ষে নির্বাচন করেছিল তাদের নেতৃতে হঠাৎ করে আমাদের উপর লাঠি-সোডা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।এতে আমাদের কয়েকজন দলীয় নেতাকর্মী আহত হয় এবং কয়েকেটি মটর-সাইকেল ভাংচুর ও অগ্নি-সংযোগ করে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সাম্পাদক এসএম আলমগীর বলেন, মেয়াদ উত্তীর্ণ উপজেলা কমিটির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল ও সাধারণ সাম্পাদক জিয়াউল হাসান মুকুলের নেতৃতে দলীয় গঠনতন্ত্র অমান্য ও অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে এবং অগণতান্ত্রিক ভাবে উপজেলা কমিটির কয়েকজন নেতা-কর্মীকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে বহিস্কার করে। পরবর্তীতে দলীয় গঠনতন্ত্র অনুসরণ না করেই ঐসব পদে আবার তাঁরা নিজেরাই ঐ পদ গুলোর বিপরীতে লোক নিয়ে অনুমোদন দিয়ে উপজেলা দলীয় কমিটির সদস্য করে। নতুন সদস্যদের নিয়ে আজ বুধবার বিকালে বর্ধিত সভার আহ্বাবান করেছিল। উপজেলা দলীয় অফিসে বর্ধিত সভায় গিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি ও বহিস্কার হওয়া নেতাকর্মীরা তাদের নিকট জানতে চায়, কি কারণে এবং কোন গঠনতন্ত্র অনুযায়ী আমাদের বহিস্কার করা হয়েছে। এসময় উভয় গ্রুপের মধ্যে বাকবিতর্ক হলে এক পযায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। পূর্ব-পরিকল্পনা অনুযায়ী এসময় তাঁরা লাঠি-সোডা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীর উপর হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এসময় কয়েকজন নেতাকর্মী আহত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিষ্টেট আব্দুল করিম বলেন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দলীয় কার্যালয় এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে।
হরিপুর থানার অফিসার ইনচাজ আমিরুজ্জামান বলেন দলীয় কার্যালয়ে ১৪৪ ধারা বহাল ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের করা হয়েছে।