২৯, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ১২ রবিউল আউয়াল ১৪৪২

সুবিদপুর শিক্ষা ও সমাজকল্যাণ সংঘ কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট: অক্টোবর ১৬, ২০১৯

  • Facebook Share
সুবিদপুর শিক্ষা ও সমাজকল্যাণ সংঘ কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান

জি এম শরীফ  
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়, সুবিদপুর শিক্ষা ও সমাজকল্যাণ সংঘের পক্ষ থেকে  গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কে মেধাবৃত্তি দেওয়া হয়েছে।
১৬ অক্টোবর (বুধবার) সকাল ১০ টায় ফরিদগঞ্জের সুবিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চাঁদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সাংবাদিক শফিকুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ বলেন, দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। সমাজ থেকে কোনো শিক্ষার্থী যেন, পড়ালেখা থেকে বাদ না পড়ে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।এছাড়া ও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য খাজে আহম্মদ মজুমদার, পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, সুবিদপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সুবিদপুর শিক্ষা ও সমাজ কল্যান সংঘের নেতৃবৃন্দ।