১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

যেখানে অনিয়ম ও দুর্নীতি সেখানেই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: অক্টোবর ১৯, ২০১৯

  • Facebook Share
যেখানে অনিয়ম ও দুর্নীতি সেখানেই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

সামিউল্লাহ, কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ

জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেখানে অনিয়ম-দুর্নীতি, সেখানেই সরকার শুদ্ধি অভিযান চালাবে। শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিতর্ক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ বিতর্ক অনুষ্ঠানিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার নির্দেশে সরকার নিজ ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। দলমত নির্বিশেষে এ কাজ অব্যাহত থাকবে। ফাহাদ হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকেই বিচারের আওতায় আনা হবে। অতিদ্রুত হত্যাকারীদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে। 

তিনি বলেন, গুজব সম্পর্কে জনগণ এখন সচেতন। মানুষের অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটে। এতে সরকারকে দায়ী করে এক শ্রেণির মানুষ প্রপাগাণ্ডা ছড়াচ্ছে উল্লেখ করে আসদুজ্জামান খান কামাল বলেন, গুজব যারা রটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মানুষ এখন গুজবে বিশ্বাস করে না। গণমাধ্যমের কারণে মানুষ এখন সচেতন হয়েছে।

তরুণদের উদ্দেশে তিনি আরো বলেন, তোমাদের কাছেই আমরা ভবিষ্যৎ রেখে যাচ্ছি। তোমরা দেশকে সমৃদ্ধ করো। যেমন দেশ চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।