২৯, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ১২ রবিউল আউয়াল ১৪৪২

চৌগাছায় ৫০ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক

আপডেট: অক্টোবর ২১, ২০১৯

  • Facebook Share
চৌগাছায় ৫০ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক


চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ২৫০ বোতল ফেন্সিডিলসহ মফিজুর রহমান (৫০) কে আটক করেছে থানা পুলিশ। আটক মফিজুর উপজেলার সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের জাকের মন্ডলের ছেলে।  থানা সূত্রে জানা যায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীবের নির্দেশনায় এ এস আই সুমন গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা পৌরসভাধীন চাঁদপুর এলাকা হতে গত রাতে মফিজুরকে আটক করে। আটকের সময় তার নিকট থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। 
চৌগাছা থানার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন মফিজুরের বিরুদ্ধে মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে।