২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

খাগড়াছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ‘১৯ এর উদ্বোধনী সভা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ৬, ২০১৯

  • Facebook Share
খাগড়াছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ‘১৯ এর উদ্বোধনী সভা অনুষ্ঠিত

মো রুবেলখাগড়াছড়ি জেলা প্রতিনিধি    “সচেতন, প্রস্তুতি ও প্রশিক্ষণ দূর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়।”  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ (০৬-১২ নবেম্বর) উদযাপন উপলক্ষে আলোচনা ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার সকাল সাড়ে নয়টার সময় আলোচনা ও উদ্বোধনী সভা শুরু হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতাপ চন্দ্র বিশ্বাস,জেলা প্রশাসক,খাগড়াছড়ি পার্বত্য জেলা। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো রফিকুল আলম,মেয়র,খাগড়াছড়ি পৌরসভা,জনাব মো শানে আলম,চেয়ারম্যান, খাগড়াছড়ি সদর উপজেলা,অতিরিক্ত পুলিশ সুপার মো রওনক আলম প্রমুখ।     উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো দিদারুল আলম,উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খাগড়াছড়ি পার্বত্য জেলা।  জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের   মাধ্যমে সভার শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান  অতিথি প্রতাপ চন্দ্র বিশ্বাস কে ফুলের তোড়া দিয়ে বরণ করে  নেন স্কুল ছাত্র মো নয়ন। অন্যান্য অতিথিগণকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।  শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি  মো দিদারুল আলম। তিনি উপস্থিত সকলকে অভিনন্দন জানান। চলতি বছরের অগ্নিকাণ্ডের বিভিন্ন তথ্য তিনি তুলে ধরেন।
বক্তব্য রাখেন বিশেষ অতিথি মো শানে আলম।তিনি ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকান্ডের কথা বলেন।অতীতের অগ্নিকান্ডের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি সকলের সুস্বাস্থ্যের কামনা করেন।বিশেষ অতিথি মো রফিকুল আলম বলেন, যে কোন দূর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজন ধৈর্য্য,সাহসিকতা,প্রযুক্তি, দক্ষ জনবল। প্রত্যেকটি স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে দূর্যোগ মোকাবেলার জন্য একটি টিম থাকা প্রয়োজন। তিনি সকলকে দূর্যোগ মোকাবেলায় সচেতন হওয়ার আহবান জানান। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  আমরা সচেতন না হলে দূর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়।  সকলে সচেতন হয়ে যে কোন দূর্যোগ মোকাবেলা করতে হবে। তিনি ফায়ার সপ্তাহের শুভ   উদ্বোধন  ঘোষণা করেন।   পরে অনুষ্ঠানের সভাপতি মো দিদারুল আলম সভার সমাপ্তি ঘোষণা করেন।