২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

সভাপতি- আবুল কাশেম চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক- শহিদুল্লাহ খাজাদেবিদ্বার পৌর আওয়ামীলীগের কমিটি গঠন

আপডেট: নভেম্বর ৮, ২০১৯

  • Facebook Share
সভাপতি- আবুল কাশেম চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক- শহিদুল্লাহ খাজাদেবিদ্বার পৌর আওয়ামীলীগের কমিটি গঠন

মোঃ শাহিদুল ইসলাম ভূঁইয়া ( দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি) 
কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকালে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।ওই ত্রি-বার্ষিক সম্মেলনে হাজী আবুল কাশেম চেয়ারম্যান কে সভাপতি ও হাজী মোঃ সহিদুল্লাহ খাজা কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট দেবিদ্বার পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।   উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী মো. জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মাষ্টার,যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি  হাজী কেফায়েত উল্লাহ, স্বপন মোল্লা,সাবেক সাধারন সম্পাদক মো: মজিবুর রহমান,দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, কুমিল্লা উত্তর জেলার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাজমা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, কেন্দ্রীয় ছাত্র লীগের সদস্য ও জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শামীম, উপজেলা যুবলীগের সদস্য মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. শাহাদৎ হোসেন মিঠু, মো. সাদ্দাম হোসেন, পৌর যুবলীগের সভাপতি কামরুল খালেদ সুমন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল, যুগ্ম আহবায়ক মোঃ হোসাইন আহাম্মদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম সুমন,যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান।এসময় আরও উপস্থিত ছিলেন, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা নাজমা মোর্শেদ, জাফরগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ আরো অনেকে।