রাসেল হোসেন (জয়পুরহাট প্রতিনিধি) : শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৬ আসনে প্রার্থী ঘোষণা করছে বিএনপি।
জয়পুরহাট ১ (সদর ও পাঁচবিবি) আসনে জেলা বিএনপির সহ সভাপতি ও সদ্য সাবেক জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানকে দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
একইভাবে জয়পুরহাট ২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে দল চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন ১২ বছর পর এলডিপি থেকে সদ্য দলে যোগদান করা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মো. খলিলুর রহমানকে।
উল্লেখ্য, জয়পুরহাট ১ (সদর ও পাঁচবিবি) আসনে ৩ নেতাকে এবং জয়পুরহাট ২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে ২ জন নেতাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছিলো।