৫, মে, ২০২০, মঙ্গলবার | | ১২ রমজান ১৪৪১

মৌলভীবাজার ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিভিন্ন উপাসনালয়ে জীবাণু নাশক স্প্রে ছিটানো হয়

আপডেট: এপ্রিল ২৭, ২০২০

  • Facebook Share
মৌলভীবাজার ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিভিন্ন উপাসনালয়ে জীবাণু নাশক স্প্রে ছিটানো হয়

মাহমুদুল হাসান সাবিদ, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হিন্ধু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ, কেন্দ্রীও কমিটির নির্দেশে , বাংলাদেশ হিন্ধু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে  করোনা ভাইরাসের প্রতিরোধ গড়ার অংশ হিসেবে জীবাণু নাশক স্প্রে ছিটানোর কার্যক্রম গ্রহন করা হয়েছে। উক্ত কার্যক্রমের প্রথম দিনে শহরের বিভিন্ন মন্দির, মসজিদ ও গীর্জায় স্প্রে ছিটানো হয়। গত  ২৫ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু হয়। পর্যায় ক্রমে সাড়া শহরে জীবাণু নাশক স্প্রে ছিটানো হবে এবং প্রত্যেকটা উপজেলা ভিত্তিক এই কার্যক্রম শুরু করা হবে। ১ম দিনে  যে সকল স্থানে স্প্রে ছিটানো হয়- শ্রী শ্রী নতুন কালী বাড়ি, চৌমুহনা টাউন দেওয়ানী জামে মসজিদ, চৌমুহনা।   শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন, ক্লাব রোড। খ্রিষ্টান মিশন, কোর্ট রোড। আজাদাবাদ জামে মসজিদ, কলেজ গেইট।
মৌলভীবাজার জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক “বিষ্ণু দেব” জানান আমাদের এ কার্যক্রম মাসব্যাপী চলবে। এ সময় সদস্য সচিব “সজীব পাল” বলেন – ধর্ম, বর্ন, নির্বিশেষে সকলকে নিরাপদ রাখতে এটি আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা।