১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

নারায়ণগঞ্জ ফতুল্লায় আবারো ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে সন্ত্রাসী গ্রুপ, জনমনে হতাশার সৃষ্টি

আপডেট: নভেম্বর ১৭, ২০১৯

  • Facebook Share
নারায়ণগঞ্জ ফতুল্লায় আবারো ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে সন্ত্রাসী গ্রুপ, জনমনে হতাশার সৃষ্টি


স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর মুসলিপাড়া, বৌ বাজার ও এর আশপাশ এলাকাতে নতুন সন্ত্রাসীদের আগমনে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। সন্ত্রাসীদের সশস্ত্র সন্ত্রাসী মহড়ায় জনসাধারনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরছে। দেশিয় অস্ত্র হাতে, রাতে ঘোরাফেরা করতে দেখা গেছে। এতে স্থানীয় সাধারন মানুষ ও এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। বিভিন্ন ব্যবসায়ী কাছে দাবী করছেন মোটা অংকের টাকা, টাকা না দিতে চাইলে দেওয়া হচ্ছে প্রাণ নাশের হুমকী।  

গত (১৪ নভেম্বর ২০১৯) বৃহস্পতিবার রাতে পাগলা নয়ামাটি মুসলিমপাড়া এলাকায় মোঃ খলিলুর রহমানের ‍”মা এন্টারপ্রাইজ” নামে একটি রড, সিমেন্টেরে দোকানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়।   অভিযোগে লেখা থাকে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে চাঁদা দাবী করেন কিছু সন্ত্রাসী।   আমি তাদের চাঁদা দিতে অমত পোষণ করিলে সন্ত্রাসী গ্রুপ আমার উপর আক্রমন করেন এবং আমার দোকানের ক্যাশে থাকা নগদ টাকা হাতিয়ে নেন।  

এ ব্যাপারে মোঃ খলিলুর রহমান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ঐ দিনেই মাদক ব্যবসায়ী মুরাদ, হাবিবুল্লাহ, সন্ত্রাসী লিমন, আক্তার, মনির, চাঁদ সিকাদার সেলিম, কবির সহ অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। যাহার মামলা নং-৫৯০৫।

অন্যদিকে মীরুর অবর্তমানে শূণ্যস্থান পূরণে মরিয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ী সাগরের নেতৃত্বে জেগে উঠা একটি সন্ত্রাসী গ্রুপ। এলাকায় প্রভাব বিস্তারেরও চেষ্টাসহ চাঁদাবাজী, ডিস, রড, সিমেন্ট এবং ইন্টার নেটের ব্যবসাও নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ উঠেছে নতুন গ্রুপের বিরুদ্ধে।

নতুন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ইতি মধ্যে ফতুল্লা মডেল থানায় ৫/৬ টি অভিযোগ করেছে এলাকার স্থানীয় কিছু ভুক্তভোগিরা।

এলাকাবাসী জানান, তারা আতঙ্কিত হয়ে রাত কাটাচ্ছেন।  নতুন এই সন্ত্রাসী গ্রুপ কখন কোন দূর্ঘটনা ঘটাবে তার কোন ঠিকঠিকানা নেই।   পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছেন তারা অতি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য যাতে করে নতুন করে আর কোন দূর্ঘটনা না ঘটে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার পাগলা নয়ামাটি মুসলিপাড়া এলাকায় একটি সন্ত্রাসী দল খলিলুর রহমান নামে একজন ব্যবসায়ীকে চাঁদার জন্য মারধর করেছে বলে অভিযোগ পেয়েছি।  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুন করে কুতুবপুরে আতংকের ব্যাপারে জানতে চাইলে ওসি জানান, নতুন কিছু গ্রুপ কুতুবপুর সহ আশপাশ এলাকায় আতংক সৃষ্টির চেষ্টা করছে বলে আমারা খবর পেয়েছি। আমরা কাউকে ছাড় দিবনা।