২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

টঙ্গীতে মৎস খামার দখলের পায়তারা ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট: ডিসেম্বর ৭, ২০১৯

  • Facebook Share
টঙ্গীতে মৎস খামার দখলের পায়তারা ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি



মো:মাহবুবুর রহমান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে গতকাল শনিবার “গাজী যৌথ মৎস্য খামার” জোরপূর্বক দখল করে ব্যাপক ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে একটি অবৈধ দখলদারদের বিরুদ্ধে।

জানা যায়, টঙ্গীর পশ্চিম থানাধীন কলাবাগান বস্তি সংলগ্ন এলাকায় সরকারী ডিআইটির পতিত জায়গায় ১৯৯৬ সালে ৫০ সদস্য বিশিষ্ট “গাজী যৌথ মৎস্য খামার” নামক একটি প্রতিষ্ঠান, ১৩ বিঘা জমির উপর বৈধ উপায় মালিকানা দাবীদারদের ন্যর্য্য ভাড়া পরিশোধ করে, মাছ চাষ করে আসছিল। উক্ত খামারে রক্ষণাবেক্ষণ প্রাথমিক ব্যয় ৫০লক্ষ টাকা। এই খামারের প্রধান মাঈন উদ্দিনগং জানান, বিঘা প্রতি বছরে ১৩ হাজার টাকা পরিশোধের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দীর্ঘ ২০ বছর যাবত খামার পরিচালনা করে আসছে। কিন্তু সম্প্রতি একটি অবৈধ দখলদার গোষ্ঠী লোভের ভষিভূত হইয়া আমাদের বৈধ এই খামারে দখলের পায়তারা করে আসছিল। ইতিপূর্বে অবৈধ দখলের বিভিন্ন ভাবে চেষ্টা করার কারণে তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল। গতকাল শনিবার সকালে জমির মালিকানা দাবীদাররা গাজী জালাল ও আমির আলী গং মৎস্য খামারের সন্ত্রাসী কায়দায় পাইপ খুলে দিয়ে প্রায় ৩লাখ টাকার মাছ ও পানি তুরাগ নদীতে ছেড়ে ক্ষতিসাধন করে। এব্যাপারে স্থানীয় কাউন্সিলরকে লিখিতভাবে অভিযোগ দেয়া হয় এবং থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দন করেন। এ ঘটনায় ভোক্তভোগীরা সুষ্ঠু বিচারের দাবী জানান।

এ ব্যাপারে অভিযুক্ত গাজী জালাল ও আমির গং এর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা কোন সন্ত্রাসী কার্যকলাপ করিনি। তবে খামারের পানির লাইন খুলে দিয়েছি এবং মাছ রক্ষা করার চেষ্টা করেছি।