১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

ফুলবাড়িয়ায় বাল্য বিবাহ রোধে গণ স্বাক্ষরতা অভিযান

আপডেট: ডিসেম্বর ১১, ২০১৯

  • Facebook Share
ফুলবাড়িয়ায় বাল্য বিবাহ রোধে গণ স্বাক্ষরতা অভিযান


মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’কে সামনে রেখে (বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ) ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন গণস্বাক্ষরতা অভিযান ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। 

এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার শেফা, থানা অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, জেলা আ’লীগের সদস্য এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন, পারভীন সুলতানা, সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন রশিদ, শ্রমিকলীগের আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রাকিব, ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার জেমস বিশ্বাস, প্রোগ্রাম অফিসার প্রেরণা চিসিম প্রমূখ। এছাড়াও উপজেলা আ’লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।