১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

বৈশ্বিক করোনাকে কেন্দ্র করে বকশিগঞ্জের ইউএনও খোলা চিঠি

আপডেট: এপ্রিল ৭, ২০২০

  • Facebook Share
বৈশ্বিক করোনাকে কেন্দ্র করে বকশিগঞ্জের ইউএনও খোলা চিঠি

মোঃনুরুজ্জামান ///বকশীগঞ্জে বৈশ্বিক করোনা পরিস্থিতির নিয়ন্ত্রের জন্য নিরলসভাবে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন ইউএনও জামশেদ খন্দকার। জনগনকে সচেতনতার লক্ষে সোশ্যাল মিডিয়ায় সোমবার রাতে বকশীগঞ্জবাসীর প্রতি খোলা চিঠি প্রদান করেছেন।বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার Unobakshiganj Zamshed নামের স্যোসাল লমিডিয়ার খোলা চিঠি হুবহু তোলে ধরা হলোঃপ্রিয় বকশীগঞ্জ উপজেলাবাসীআসসালামু আলাইকুম।ইতিহাসের এক কঠিন বাস্তবতার সম্মুখে আমরা। শতাব্দীর পর শতাব্দী ক্রমধারায় এমন ভয়াবহ দুর্যোগ মানবজাতিকে গ্রাস করে যার কোনোই নিয়ন্ত্রণ অন্ততঃ মানুষের হাতে থাকেনা ।অনেক কষ্ট ভরা মন নিয়ে আপনাদের ব্যথায় ব্যথাতুর হয়ে কিছু কথা বলছি কারণ অনেকদিন ধরে আমরা আইন শৃঙ্ঘলা, সামাজিক দূরত্ব, জনসচেতনতার বাণী পৌঁছে দিতে আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি।কখনো কোমল, কখনো কঠিন আচরণ করছি আপনাদের সাথে। গ্রাম গঞ্জের খেটে খাওয়া মেহনতি মানুষকে করোনা ভাইরাস, কোয়ারেন্টাইন, লকডাউন ইত্যাদি বুঝিয়ে বাড়ি ঘরে বেঁধে রাখা কত যে কঠিন কাজ সেটি এই কয়টা দিনে আমরা আইন প্রয়োগকারীবাহিনীরা বুঝতে পারছি।কিন্তু এরতো কোনো বিকল্প নাই । করোনা ভাইরাস মোকাবেলায় এ পর্যন্ত একটি চিন্তাই পৃথিবীব্যাপী কাজ করছে, তা হলো ব্যক্তিগত ও সামাজিকভাবে সংস্পর্শ এড়িয়ে চলা। আর কোনো কিছু নেই ।আপনারা জানেন, সারাদেশে গত কয়েকদিনে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে। গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে করোনার ভয়াল থাবা। আমাদের জামালপুর জেলাতেও কয়েকটি স্থানে এমন রোগীর সন্ধান মিলেছে।উপায়ন্তর না দেখে তাই আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হলো। কয়েকটি জায়গায় স্থানীয় জনগণ ই রাস্তা বন্ধ করে চলাচল সীমিত করেছে। শুধুমাত্র সরকার নির্ধারিত যানবাহন ছাড়া অন্যরা এ সিদ্ধান্তগুলো মেনে চলুন। জনস্বার্থে প্রত্যেকে আমরা নিজ নিজ ঘরে অবস্থান করবো ।প্রিয় বকশীগঞ্জবাসী, আপনারা ভেঙে পড়বেন না। বাংলাদেশ সরকার সর্বোতভাবে আপনাদের পাশে আছে। লকডাউনে জনগণের সকল সুবিধা অসুবিধা খেয়াল রাখার জন্য বকশীগঞ্জের এসিল্যান্ড, ওসি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সকল কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ সকল জনপ্রতিনিধি আপনাদের পাশে থাকবেন।বকশীগঞ্জের মাননীয় সাংসদ জনাব আবুল কালাম আজাদ এমপি সবসময় আপনাদের খেয়াল রাখছেন, জরুরী ত্রাণ বিতরণের জন্য অর্থ সাহায্য করেছেন, দিয়েছেন প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী।জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক তার সকল শক্তি নিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর নিচ্ছেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। সম্মানিত উপজেলা চেয়ারম্যানও সার্বক্ষণিক পরিস্থিতি মনিটর করছেন, নিচ্ছেন প্রয়োজনীয় পদক্ষেপ।সবাই যার যার ঘরে অবস্থান করুন, পরিবারের পাশে থাকুন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না। তাহলেই কেবল আমরা এই যুদ্ধে জয়ী হতে পারবো।আমরা এক গভীর সংকটের মুখোমুখী। আপনারা জানেন ইতিহাসে প্রথমবারের মতো আলেম ওলামাগণের পরামর্শে মসজিদে জামাতের নামাজ সীমিত করা হয়েছে।৫ জনের বেশী মুসল্লি কোনো জামাতে অংশ নিবেন না। শুক্রবারের জামাতে সর্বোচ্চ দশ জন। জানি ধর্মপ্রাণ মানুষের জন্য এ এক চরম মর্মবেদনার ব্যাপার। তবু আপনারা এই নির্দেশ দয়া করে মেনে চলবেন। এ থেকেও আপনারা হয়তো পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারছেন।এমন রুদ্ধশ্বাস পরিস্থিতিতে সকলের নিকট আবেদন, যত কষ্টই হোক আমরা সরকারি অনুশাসন মেনে চলবো আর মহান আল্লাহর নিকট প্রার্থনা করবো যেন আল্লাহ আমাদের এমন মহামারী থেকে বাঁচিয়ে রাখেন ।আল্লাহ আমাদের সহায় হোন।আ, স, ম, জামশেদ খোন্দাকারউপজেলা নির্বাহী অফিসারবকশীগঞ্জ, জামালপুর