২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

আমতলীতে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালন

আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৯

  • Facebook Share
আমতলীতে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালন


মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ইউএনও’র কার্যালয়ে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে অভিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন ওসি মোঃ আবুল বাশার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড আলহাজ্ব নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, একেএম নুরুল হক তালুকদার, বোরহান উদ্দিন মাসুম তালুকাদার, হারুন অর রশিদ হাওলাদার ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।