১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

বাগেরহাটে র‌্যাবের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ আটক ১

আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৯

  • Facebook Share
বাগেরহাটে র‌্যাবের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ আটক ১


বাগেরহাট প্রতিনিধি, মোঃ সাব্বির শাওন :
বাগেরহাট জেলার সদর থানাধীন বাদামতলা গ্রাম হতে ৫০ পিচ ইয়াবাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা। রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় মেজর এ এম আশরাফুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি দল গোপন সংবাদ পেয়ে এই অভিযান পরিচালনা করে।
সূত্রমতে, বাগেরহাট জেলার সদর থানাধীন বাদামতলা গ্রামস্থ্য মোছাঃ নাসিমা বেগম এর মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে মোড়লগঞ্জের ঢুলিগাতীর বাসিন্দা শহিদুল শেখের স্ত্রী মিরা বেগমকে (৩৫) হাতেনাতে আটক করে র‌্যাব-৬। এসময় মহিলা র‌্যাব সদস্য দ্বারা
গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশীকালে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন ৩। ০২টি সীমকার্ডসহ উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবত বাগেরহাট জেলার সদর থানাধীন এলাকায় বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তরের
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।