আপডেট: জানুয়ারি ২৫, ২০২০

আপডেট:

আরিফুর রহমান আরিফ:: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই স্লোগনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।
উদ্বোধক হিসেবে ছিলেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা।
জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এস.এম.রুহল আমীন রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ রশিদ হাওলাদার, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন আকন, পোনাবালিয়া ইউনিয়ননের চেয়ারম্যান আবুল বাসার খান, পোনাবালিয়া আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাকিম গাজী, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তানজের আলী খান, দাতা মানিক লাল সাহা,
বিদ্যালয়ের শিক্ষার্থীরা , দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা , আবৃত্তি, বল নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।