১৮, ফেব্রুয়ারি, ২০২০, মঙ্গলবার | | ২৩ জমাদিউস সানি ১৪৪১

ঠাকুরগাঁওয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়িতে ডেকে হত্যার অভিযোগ ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তন ও শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরনের প্রতিবাদে মানববন্ধব শিক্ষা মন্ত্রণালয়,শিক্ষা বোর্ড শিক্ষা অফিস কোনটাই মানেন না রুস্তম আলী! বললেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুমকিতে মাটি চুরির অপরাধে ট্রলার চালকের ১মাসের কারাদন্ড সাইফুল্লাহ-গিফারী’র নেতৃত্বে ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি ভোলাতে 2 লক্ষ টাকা না দেওয়ার কারণে গৃহবধূকে নির্যাতন। ছেলে এবং ছেলের বাবা মা যুব সমাজকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে !যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দৌলতপুরে রুস্তম আলী-র দূর্নিতীতে নাজেহাল প্রতিষ্ঠান!

নওগাঁয় ছাত্র ইউনিয়নের উদ্যোগে জেএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২০

  • Facebook Share
নওগাঁয় ছাত্র ইউনিয়নের উদ্যোগে জেএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

নওগাঁ প্রতিনিধি::

নওগাঁ জেলার সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয়ে জেএসসি উত্তীর্ণ অর্ধ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার নওগাঁ জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।

নওগাঁ জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক শামীম আহসানের সভাপতিত্বে ও উর্মী প্রবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজারুল ইসলাম, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা উৎপল সাহা ও আরেফিন মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাহানে মোতায়েন যুক্ত প্রমুখ।

সংবর্ধনা প্রদান কালে জেলা সাধারণ সম্পাদক শামীম আহসান বলেন, শিক্ষার বিকল্প কিছু নেই। আমাদের এই শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। এদেরকে অনুপ্রাণিত করে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সমাজের সকলের। তাদেরকে ভালোবেসে সঠিক পথদেখাতে পারলেই আমরা এদের নিয়ে সুন্দর সমৃদ্ধ এক বাংলাদেশ গড়তে পাবরো।

তিনি আরো বলেন, মাদক, বাল্য বিবাহ আমাদের সমাজে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। আমাদের সকলকে এর মোকাবেলা করতে হবে।


আরও পড়ুন