২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

গৌরীপুরে অসহায় মানুষের পাশে বাকৃবি ছাত্রলীগ

আপডেট: এপ্রিল ২৩, ২০২০

  • Facebook Share
গৌরীপুরে অসহায় মানুষের পাশে বাকৃবি ছাত্রলীগ

“মানবতার সেবায় দেশ ও মানুষের সংকটের সময় মা,মাটি ও মানুষের পাশে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ দেলোয়ার হোসেন তার নিজ উপজেলা গৌরীপুরের ২নং গৌরীপুর ইউনিয়নের নিজ গ্রাম শাহবাজপুরে ৫০টি পরিবারের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

ত্রাণ সামগ্রীর মাঝে ছিলো দেশি আলু, দেশি পিঁয়াজ, মুড়ি, খেজুর, ছোলা, চিনি, তৈল ও লবণ।  সামাজিক দূরত্ব যথাযথ ভাবে মেনে রাতের আঁধারে এলাকার ছাত্রলীগ কর্মী জহিরুল, সুজন, জাহিদ, আরিফ, ওবায়দুল্লাহ, নাঈম, ও সজীবের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ পৌঁছে দিয়েছেন তিনি।
মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নিজ নিজ অবস্থান থেকে গরিব দুঃখী মানুষের পাশে দাড়াতে বলেছেন। সেই ডাকে সারা দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং জেলা যুবলীগের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য পুত্র তানজীর আহমেদ রাজিবের পরামর্শক্রমে নিজ গ্রামের অসহায় ও করোনা মহামারিতে কর্মহীন হয়ে যাওয়া  মানুষের পাশে দাড়িয়েছি। ছাত্রলীগের কর্মী হিসেবে এটি আমাদের নৈতিক দায়িত্বের পর্যায়ে পড়ে।” এক পর্যায়ে সারাদেশের ছাত্রলীগ নেতাকর্মীদের এবং বিত্তবান ব্যক্তিদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান এ ছাত্রনেতা।