৫, মে, ২০২০, মঙ্গলবার | | ১২ রমজান ১৪৪১

করোনা শনাক্তকরণের অনুমতি পেলো নোবিপ্রবি

আপডেট: এপ্রিল ২৭, ২০২০

  • Facebook Share
করোনা শনাক্তকরণের অনুমতি পেলো নোবিপ্রবি

সাবিহা তাসমিম নোবিপ্রবি প্রতিনিধি: করোনা ভাইরাস শনাক্ত করার জন্য নিজস্ব ল্যাবে নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। রোববার করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও মোকাবিলায় গঠিত বিভাগীয় কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, কোভিড-১৯ রোগ শনাক্তকরণের জন্য পিসিআর টেস্ট চালু হওয়া সাপেক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) করোনা শনাক্তকরণের ব্যবস্থা চালু করার সম্মতি দেয়া হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা থেকে নমুনা পাঠানো হবে। আশা করা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতি শিগগিরই করোনাভাইরাস শনাক্তকরণ চালু হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদার-উল-আলম বলেন, একটি পিসিআর মেশিন মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হবে। আর একটি পিসিআর মেশিন বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগে চালু হবে। অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ ও তার শিক্ষার্থীরা ল্যাবে পিসিআর মেশিন স্থাপন করার ব্যবস্থা করবে।তিনি আরো বলেন, স্থানীয় প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।