১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

চাষা জহিরের ‘ধলিয়ার ইতিকথা’

আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৮

  • Facebook Share
চাষা জহিরের ‘ধলিয়ার ইতিকথা’

ভালুকা প্রতিনিধি : 
তরুণ নাট্যনির্মাতা,গীতিকার ও শখের গায়ক চাষা জহিরের রচনা ও কন্ঠে,সমাদৃত সঙ্গীত পরিচালক ইমরান চৌধুরীর সঙ্গীতায়োজনে ‘ধলিয়ার ইতিকথা’ নামে একটি পুঁথিগানের রেকর্ডিং শেষ হয়েছে।কিছুদিনের মধ্যে ইউটিউবে গানটি রিলিজ করা হবে।গানটিতে ময়মনসিংহ জেলাস্থ স্বনামধন্য গ্রাম ধলিয়া গ্রামের ইতিহাস,ঐতিহ্য,বিখ্যাত ব্যক্তিদের গাঁথা ও আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরা হয়েছে।
চাষা জহির জানান,আমার সৌভাগ্য আমি ধলিয়া নামক একটি সুন্দর ভূখন্ডে জন্মেছি।তাই গ্রামের কীর্তিগাঁথা দেশবাসীর কাছে তুলে ধরার প্রয়াসেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।গানটি যাদের সহযোগিতা ও অনুপ্রেরনায় করছি,তাদের প্রতি সাধুবাদ জানাই।আমি জীবনে কিছু করতে পারিনি,তবু গ্রামের ইতিবাচক দিক জেনে আমার গ্রাম সহ দেশের সকল গ্রামের ছেলে-মেয়েরা নিজেদের গ্রামকে আলোকিত করার প্রয়াস পাক।