১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

বাঘারপাড়ায় আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৮

  • Facebook Share
বাঘারপাড়ায় আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শান্ত দেবনাথ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার  বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে যশোর -৪ আসনের নৌকা মার্কার নির্বাচনী জনসভা অনু্ষ্ঠিত হয়েছে । এদিন বিকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নৌকার মনোনিত প্রার্থী রণজিৎ কুমার রায় এমপির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। প্রধান বক্তার বক্তব্যে বলেন,নৌকার বিজয় সুনিশ্চত করতে সকলকে দ্বিধা দন্ধ, কষ্ট ভুলে যেয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিাত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খয়রাত হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম, রোকেয়া পারভীন ডলি, নুর জাহান ইসলাম নীরা, শাহারুল ইসলাম, হাজেরা পারভীন, জোসনা আরা মিলি, জাহিদ হোসেন মিলন, নাজমুল ইসলাম কাজল, অধ্যক্ষ আজগর আলী, জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ সভাপতি নিয়ামত উল্ল্যাহ। বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আঃ রউফ মোল্যা, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু কুমার সাহা, দরাজহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, সাইফুজ্জামান ভোলা, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন প্রমুখ। ৩০ ডিসেম্বরের নির্বাচন উপলক্ষে বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, দিলু পাটোয়ারি, আবু তাহের আবুল সরদার, সুভাষ দেবনাথ অভিরাম, অরুন অধিকারী,আবু সাইদ সরদারসহ বিভিন্ন ইউনিয়ন উপজেলা আওয়ামীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।