৫, ফেব্রুয়ারি, ২০১৯, মঙ্গলবার | | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪০

বেপোরোয়া সুদ ব্যবসায়ী

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৯

  • Facebook Share
বেপোরোয়া সুদ ব্যবসায়ী

চিতলমারী  (বাগেরহাট )প্রতিনিধি: সবুর শেখ।এলাকায় সবুর অর্থ দেরী।কিন্তু  বাস্তবে তার উল্টো। সবুর শেখের কোন কিছুতেই দেরী সহ্য হয় না।   ভয়ঙ্কর সুদ ব্যবসায়ী সবুর শেখ।এক নামে সবাই তাকে চেনে।চিতলমারী উপজেলার প্রভাবশালী সুদব্যবসায়ীর হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেন অসহায় এক হিন্দু ধর্মাবলী।শিবপুর মধ্যপাড়ার দরিদ্র কৃষক গোপাল চন্দ্র মন্ডল দুপুরে  উপজেলা প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করেন।

কান্নাজড়িত কন্ঠে গোপাল চন্দ্র মন্ডল লিখিত বক্তব্যে বলেন তিন বছর পূর্বে চিড়িং ঘেরাও করার জন্য  পঞ্চাশ হাজার টাকা নেন।যা ফুলে ফেঁপে কলাগাছ।বিগত তিন বছরে পঞ্চাশ হাজারের সুদ বাবদ চার লক্ষ টাকা প্রদান করেন।তারপরেও অমানবিক সবুর শেখ দাবি করে আরো আড়াই লক্ষ টাকা ।যা দেওয়া তার পক্ষে অসম্ভব ।একটাকা দিতে অপারগতা প্রকাশ করলে সবুর শেখ ও তার বাহিনী প্রতিনিয়ত হুমকি দেয়।বর্তমানে তিনি এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় আছে।স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সাথে সখ্যতা রেখে এ কারবার দেধারচ্ছে চালিয়ে যাচ্ছে সবুর শেখ এমনি আভিযোগ করেন গোপাল চন্দ্র মন্ডল ।

  গোপাল চন্দ্র মন্ডল  আরো তথ্য দিয়ে দাবি  করেন সবুর শেখের কারনে উপজেলার বিভিন্ন এলাকার সংখ্যালঘুরা দেশত্যাগ করেছে।২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর ইউনিয়নের কালশিরা গ্রামের প্রতিমা শিল্পী রাম প্রসাদ বালা অত্যাচার ও নির্যসইতে না পেরে আত্মঘাতী হয়।অর্ধশত পরিবার অত্যাচার সইতে না পেরে সহায় সম্বল তুলে দিয়ে এলাকা ছাড়া ।পুলিশ সবুর শেখকে একাধিক বার গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও অদৃশ্য  ইশারায় এবং অবৈধ অথৈর বিনিময়ে ছাড়া পেয়ে যায় ।পুনরায় শুরু হয় তার কারবার।তার বিরুদ্ধে এলাকার লোকজন ভয়ে মোখলেছুর খুলতে সাহস পায় না।  মুখ খুললে ভাগ্যে জোটে হয়রানি ।এ বিষয়ে ভূক্তভোগীর কলেজ পড়ূয়া ছেলে মিঠুন মন্ডল বলেন,আপনাদের মাধ্যমে প্রশাসনের সাহায্য আমরা কামনা করছি।  সংবাদ সন্মলনে  আরো উপস্থিত ছিলেন গোপাল মন্ডলের স্ত্রী । এলাকার নিরীহ লোকজন মানবরুপী দানবের হাত থেকে বাঁচতে চায়।