৫, ফেব্রুয়ারি, ২০১৯, মঙ্গলবার | | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪০

বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রথম রেলস্টেশন !

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৯

  • Facebook Share
বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রথম রেলস্টেশন !

মোঃ রাকিবুল ইসলাম , কুষ্টিয়াপ্রতিনিধি:   কার্যত বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রাপ্ত আলমডাঙ্গা রেলস্টেশন।বাংলাদেশের প্রথম রেলস্টেশনটি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় অবস্থিত এ রেলস্টেশনটিতে টিকেট মাস্টারকে রেখে বাকি কর্মকর্তা-কর্মচারীদের স্টেশন থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে আপ-ডাউনের পাখা ওঠানামা। জ্বলছে না আপ-ডাউনের কোনো বাতি। রেল আসা-যাওয়ার তদারকিতে থাকছে না কেউ।রেলস্টেশনের কার্যক্রম বন্ধ করতে কর্তৃপক্ষের একটি চিঠি বুধবার (৩০ জানুয়ারি) আলমডাঙ্গা রেলস্টেশনে এসে পৌঁছেছে। এরপর থেকে টিকেট কাউন্টার ছাড়া বন্ধ হয়ে গেছে অন্য কার্যক্রম।আলমডাঙ্গায় দায়িত্বরত স্টেশন মাস্টার মিন্টু মিয়া জানান, ‘বুধবার (৩০ জানুয়ারি) রেলস্টেশনের কার্যক্রম বন্ধ করতে একটি চিঠি স্টেশনে এসে পৌঁছেছে।

চিঠিতে বলা হয়েছে, শুধু টিকেট মাস্টারের কর্যক্রম চালু থাকবে। ট্রেন আসা যাওয়ার তদারকিতে কেউ থাকবে না। সাতজন কর্মকর্তা-কর্মচারীকে অন্য স্টেশনে বদলি করে দেওয়া হয়েছে।’প্রসঙ্গত, তৎকালীন ব্রিটিশ সরকার তাদের ব্যবসা প্রসারে চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানি (চিনিকল) এবং কুষ্টিয়ার জগতিতে আরো একটি চিনিকল গড়ে তোলে। ভারতের সঙ্গে রেল যোগাযোগ সৃষ্টি করতে চুয়াডাঙ্গার দর্শনা থেকে জগতি পর্যন্ত রেলপথ তৈরি হয়। দর্শনা থেকে আলমডাঙ্গা হয়ে রেলপথটি জগতি স্টেশনে গিয়ে পৌঁছে। এটিই বাংলাদেশের প্রথম রেলস্টেশন হিসেবে স্বীকৃতি পায়।সূত্রঃ দৈনিক ইত্তেফাক