৬, মার্চ, ২০২০, শুক্রবার | | ১১ রজব ১৪৪১

মুজিব বর্ষ নিবেদনে নতুন প্রতিভা’র মাসিক সাহিত্য আড্ডা

আপডেট: মার্চ ৫, ২০২০

  • Facebook Share
মুজিব বর্ষ নিবেদনে নতুন প্রতিভা’র মাসিক সাহিত্য আড্ডা

চট্টগ্রাম প্রতিনিধিঃ

“স্নিগ্ধ সকালের নিরিবিলি পরিবেশ , মস্ত খোলা আকাশের নিচে বসে আছে একদল স্বপ্নবাজ তরুণ তরুণী, যাদের অন্তরের গহীনে সোনার বাংলাদেশ বিনির্মাণের আজন্ম সাধ”   কোন এক গল্পের মত ঠিক এমনই একটি প্রেক্ষাপট ছিল বুধবার সকাল দশটায় সৃজনশীল শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন নতুন প্রতিভা’র মাসিক সাহিত্য আড্ডায়।
চট্টগ্রামের সৃজনশীল শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “নতুন প্রতিভা’র” একদল তরুণ-তরুণী এক ভিন্ন ব্যঞ্জনায় মুক্ত আলোচনা এই সভার আয়োজন করেন। আলোচনায়
জাতির জনক বঙ্গবন্ধুর শত তম জন্ম বার্ষিকী উপলক্ষে ও শিশু দিবস উদযাপনে , দুপুরের খাবার সহ সুবিধা বঞ্চিত শিশুদের সাথে  আড্ডা , চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে সুস্থ সংস্কৃতি চর্চা, নতুনদের মাঝে সংস্কৃতির বার্তা পৌঁছানো এবং বার্ষিক আনন্দ ভ্রমণ সহ আরো অনেক যুগান্তকারী প্রতিপাদ্য উঠে আসে।
নতুন প্রতিভার সভাপতি কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন বলেন, “এমন ভিন্নধর্মী আলোচনা চট্টগ্রাম তথা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্প সাহিত্য অনুরাগী তরুণ-তরুণীদের চতুর্মুখী চিন্তার উন্মোচন করবে আর এই মুক্ত বুদ্ধির বিকাশ, আপন সংস্কৃতির বোধ এর মাধ্যমেই বিনির্মিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের  সোনার বাংলা।”
এতে মুজিব বর্ষকে নিবেদন করে নতুন প্রতিভা’র এই ভিন্ন ধর্মী আয়োজনের নানান প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়।
উক্ত আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন মোহাম্মদ ওমর মুন্না,অরিন্দম ভট্টাচার্য্য, অনিক দাশ জয় ,বৈশাখী ভাট্টচার্য্য, নাঈম বিন কাশেম,ঋষি রায়,উর্বানা দত্ত মুমু,নাহিদা আক্তার,মুনমুন ভৌমিক, অস্মিতা বসাক,ইমু পাল,সাহেদা নূর আফরিন, জেবুন্নেসা তওবা,মাহাদী হাসান,আয়মন সাদিয়া জারিন,তাহিতি বডুয়া,রেজাউল করিম, অভিষেক বডুয়া ও শামীমা সুলতানা নিসা প্রমূখ।