আপডেট: জানুয়ারি ৯, ২০১৯

আপডেট:

স্টাফ রিপোর্টার : নগরীতে পুলিশের অভিযানে ৯ মাদক বিক্রেতাসহ ৪৫ জনকে আটক করা হয়েছে। এ সময় ১৫৭ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও ৫ লিটার ডিনেচার্ড স্পিরিট উদ্ধার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু পূর্বাঞ্চলকে জানান, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৯ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম গাঁজা ও ৫ লিটার ডিনেচার্ড স্পিরিট উদ্ধার করা হয়েছে।